ভারতের ‘পদ্ম’ পুরস্কার গ্রহণ করলেন দুই বাংলাদেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। আর চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক।

সোমবার (৮ নভেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রয়াত মোয়াজ্জেম আলীর পক্ষে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী তূহফা জামান আলী। সশরীরে উপস্থিত থেকে পদ্মশ্রী গ্রহণ করেন ড. এনামুল হক। তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও ড. এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল গত বছর। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২০ সালের ২৫ জানুয়ারি তাদের সম্মানিত করার ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া চলতি বছর ‘পদ্মশ্রী’ দেওয়া হয়েছে বাংলাদেশের আরও দুই গুণী ব্যক্তিত্ব সনজীদা খাতুন ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীককে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এতদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি ভারত সরকার। সম্প্রতি দেশটিতে মহামারি পরিস্থিতির উন্নতির কারণে সোমবার একসঙ্গে দু’বছরের বিজয়ীদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত শুধু সৈয়দ মোয়াজ্জেম আলী ও এনামুল হকের পুরস্কার গ্রহণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এ বছর পদ্ম পুরস্কারের তিন বিভাগ ’পদ্ম বিভূষণ’, ’পদ্মভূষণ’ ও ’পদ্মশ্রী‘ প্রাপ্ত হিসেবে মোট ১১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতজন ‘পদ্ম বিভূষণ’, ১০ জন ’পদ্মভূষণ’ এবং ১০২ জন ’পদ্মশ্রী‘ পদক পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২৯ জন নারী, ১৬ জন প্রয়াত ও একজন ট্রান্সজেন্ডার রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার