ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী মারা গেছেন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী আনিল মাধব দেব বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

গত কয়েক মাস শরীর ভালো যাচ্ছিল না মাধব দেবের। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে থাকার সময় ‘অসহনীয় লাগচ্ছে’- এমন জানানোর পর তাকে এআআইএমএসে আনা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মাধব দেবের মৃত্যুতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয় মন্ত্রী হর্ষব বর্ধনকে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ছিলেন মাধব দেব। তার ‍মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মোদি এবং মাধব দেবকে ‘নিবেদিত সরকারি কর্মকর্তা’ হিসেবে অভিহিত করেন তিনি।

২০১৬ সালের ৬ জুলাই ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান মাধব দেব। মধ্য প্রদেশ তার নিজ রাজনৈতিক এলাকা।

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ