ভারতীয় শিক্ষার্থীদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অবস্থানরত সব ভারতীয় শিক্ষার্থীদের দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধ বেধে যাচ্ছে- এমন শঙ্কার মধ্যে এ নির্দেশনা জারি করা হয়।

কিয়েভে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের সাময়িকভাবে ইউক্রেন ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে (ইউক্রেনের) বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের অপেক্ষা না করতে বলা হয়েছে।

যুদ্ধের শঙ্কার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থি অঞ্চল দোনেতস্ক এবং লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো।

এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে ‘শান্তি বজায় রাখায়’ সেনা মোতায়েনের সিদ্ধান্তের ঘোষণা দেয় দেশটি।

যুক্তরাষ্ট্র বলছে, এ ঘোষণা ‘ইউক্রেনে সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার উসকানিবিহীন লঙ্ঘন।’

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পূর্ব ইউরোপে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণার পরপরই ওই দুই অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দেন পুতিন।

গত বছরের শেষ দিকে ইউক্রেনে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। সম্প্রতি বেশ কয়েকটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া আরও সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান