ভারতীয় আইন পরিবর্তনের দাবি রুক্মিণীর

news-image

বিনোদন ডেস্ক : কলকাতা শহরে এক ডাক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। তারকা থেকে আইনজীবী, পথে নেমেছেন অনেকেই। অভিনেত্রী রুক্মিণী মৈত্র তার ব্যতিক্রম না। যদিও, কোনও মিছিলে তাকে দেখা যায়নি।

দেব এবং রুক্মিণী বহুদিন ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন মরুর দেশে। সেখান থেকে নানা ছবি পোস্ট করতেই তাদের জুটেছিল কটাক্ষ। তার পাশাপাশি দেশে ফিরতেই দেবের বাবা অসুস্থ থাকায় ফের একবার ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রতিবাদ করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরি শেয়ার করে ধর্ষকদের শাস্তির জন্য ভারতীয় আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি। স্টোরি এ অভিনেত্রী লিখেছেন, ‘ভারতীয় আইন সংহিতায় বেশ কিছু বদল আনা দরকার। এটিকে রিফর্ম করা হোক। কারণ, ধর্ষকদের জন্য শাস্তি আনা উচিত। ক্ষমা অযোগ্য শাস্তি খুব দরকার। এবং ধর্ষণের চিন্তা ভাবনা যাতে কমে, সেটা মাথায় রাখা দরকার।’

তিনি আরও লিখেছেন, ‘প্রাথমিকভাবে নিজের মুখের ভাষা সংযত করতে শিখুন। যেমন, কোনও মহিলার উদ্দেশ্যে মা-বোন সংক্রান্ত গালি না দেওয়া। সে বন্ধু হোক, সহকর্মী কিংবা বস অথবা আত্মীয়, কিংবা কোনও কৌতুক-অভিনেতা হোক। সে কোন লিঙ্গের সেটা বড় কথা না। ধর্ষণ কালচার বন্ধ হোক, অস্বাভাবিক হোক।’

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার