ভারতকে শেষ ওভারে হারাল দ.আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে সাউথ আফ্রিকা। সুপার টুয়েলভের গ্রুপ টুর ম্যাচে কোহলি-রোহিতদের ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ভারত। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় সাউথ আফ্রিকা।

লক্ষ্য খুব একটা বড় না হলেও উইকেটে বাউন্স ও পেইস থাকায় ব্যাটারদের জন্য সহজ কন্ডিশন ছিল না। ভারতের ৩ সিমার মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং শুরুতে প্রোটিয়া ব্যাটারদের চেপে ধরেন।

১ রান করা কুইন্টন ডি কক ও শূন্য রানে রাইলি রুসোর সঙ্গে ১০ রান করা টেম্বা বাভুমাকে পাওয়ার প্লের মধ্যেই ফেরত পাঠায় ভারত। সেখান থেকে দলের হার ধরেন এইডেন মারক্রাম ও ডেভিড মিলার। এই দুইজনের কাউন্টার অ্যাটাকে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় সাউথ আফ্রিকা। দলীয় ১০০ রানে হার্ডিক পান্ডিয়ার বলে আউট হন ৫২ রান করা মারক্রাম। অন্যপ্রান্তে, মিলার ৪৬ বলে অপরাজিত ৫৬ রান করে দলকে জয় পাইয়ে মাঠ ছাড়েন।

এর আগে, পার্থের দ্রুতগতির উইকেটে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ভারত। সাউথ আফ্রিকার পেইস বোলারদের তোপে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে রোহিত শর্মার দল। ৫ উইকেটের মধ্যে লুঙ্গি এনগিডি নেন ৩টি। তার উইকেটগুলো ছিল ভিরাট কোহলি (১২), রোহিত (১৫) ও লোকেশ রাহুলের (৯)। দিপক হুডাকে শূন্য আউট করেন আনরিখ নরটিয়া। ভারতের সামনে তখন একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা। সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন সুরিয়াকুমার ইয়াদভ। ৪০ বলে ৩ ছক্কায় ৬৮ রান করেন এ হার্ডহিটার।

৯ উইকেটে ১৩৩ রান করে থামে ভারতের ইনিংস। প্রোটিয়াদের পক্ষে এনগিডি ২৯ রানে ৪টি আর ওয়েইন পারনেল ১৫ রানে ৩টি উইকেট নেন।

ভারতের হারে পাকিস্তান ও বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলা কঠিন হয়ে গেল। পরের দুই ম্যাচে জয়ের পাশাপাশি ভারতের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে দুই দলকে। পাকিস্তানের পরবর্তী দুই ম্যাচ বাংলাদেশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে। আর বাংলাদেশ খেলবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান