ভাঙা হচ্ছে মেয়র আব্বাসের অবৈধ মার্কেট

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর কাটাখালিতে অবৈধভাবে সরকারি খালের ওপর মার্কেট নির্মাণ করেছিলেন পৌরসভার মেয়র আব্বাস আলী। নির্মাণাধীন সেই মার্কেট ও অন্যান্য অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার সকাল ৯টায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাটাখালী এলাকায় গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এসব স্থাপনা থেকেই মেয়র নিয়মিত চাঁদা আদায় করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র আব্বাসের মার্কেটের নিচতলায় সাতটি দোকান রয়েছে। দোকানগুলোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া দোতলায় শুধু ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই মার্কেট ভাঙার পরে কাটাখালি বাজারের উত্তরে মসজিদের সামনে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হবে। স্থাপনাগুলো উচ্ছেদ করা হলে বেলঘড়িয়া, শ্যামপুরসহ আশেপাশের এলাকার মানুষ বর্ষা মৌসুমের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান বলেন, মেয়র আব্বাসের মোট চারটি অবৈধ স্থাপনা রয়েছে খালের ওপরে। এগুলো ভাঙতে ভ্রামম্যাণ আদালত কাজ শুরু করেন। জেলা প্রশাসকের নির্দেশে এগুলো ভাঙার কাজ শুরু হয়।

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন বলেন, মার্কেটটি সরকারি খালের ওপর করা হয়েছে। এটি অপসারণের জন্য আমরা আগেই নোটিশ করেছি। তবে এর কোনো জবাব তারা দেয়নি। তাই আইনানুগ ব্যবস্থা হিসেবে মার্কেট উচ্ছেদ করা হচ্ছে।

দুই দফায় নৌকার টিকিট পেয়ে মেয়র পদে জয়ী হন মেয়র আব্বাস। বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে তিনটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান