ভাই ডাকায় ক্ষেপলেন হিসাবরক্ষণ কর্মকর্তা

news-image

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : ভাই ডাকায় সেবাগ্রহীতার সঙ্গে অশোভন আচরণ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল। গত রোববার বিকেলে মোবাইল ফোনে কথা বলার সময় একপর্যায়ে এমন আচরণ করেন তিনি। এই আলাপের একটি অডিও ক্লিপ আমাদের সময়ের কাছে এসেছে।

জানা গেছে, সাবেক পুলিশ সদস্য কাসেম আলীর পেনশনের টাকার বিষয়ে তার ছেলে মুনীর আহমদ হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পালের সঙ্গে কথা বলছিলেন। আলাপের একপর্যায়ে ভাই ডাকায় ক্ষেপে যান অনিমেষ পাল।

তিনি ওই ব্যক্তিকে বলেন, ‘আমি আপনার ভাই নই, সুন্দর করে কথা বলেন। আপনি আমাকে ভাই ডাকতেই পারবেন না। আপনি কার সঙ্গে কথা বলছেন বুঝে-শুনে বলছেন কি?’

এ বিষয়ে মুনীর আহমদ অভিযোগ করে বলেন, ‘আমি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে ভাই ডাকায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে অশোভন আচরণ করেছেন। বিষয়টি আমি জেলা প্রশাসকের কাছে মৌখিকভাবে জানিয়েছি। শিগগিরই লিখিত অভিযোগ দায়ের করব।’

অভিযোগ নিয়ে জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল বলেন, ‘অফিসে আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করি না। মুনীর আহমদকে একটু সুন্দর ভাষায় কথা বলার জন্য অনুরোধ করেছি মাত্র। আমি কোনো হুমকি দিইনি’।

এদিকে, এই হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের এমন অভিযোগ নতুন নয়। এর আগেও তিনি একইভাবে নিজ অফিসে সেবাগ্রহীতাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান