ভাইকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে আপন ভাই আনোয়ার হোসেনকে কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় রাজবাড়ী শহরের বিনোদপুর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ার হোসেনের শ্বশুর মীর আব্দুর রাজ্জাক বলেন, ‘আনোয়ার আমার জামাতা। সম্পত্তি ভাগাভাগি নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে তার আপন ভাই মো. বুলবুল হোসেনের বিরোধ রয়েছে। এ বিরোধে গত ১৭ নভেম্বর দুপুরে রাজবাড়ী বাজারে আমার মেয়ে সুমি বেগম ও জামাতা আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি মারধোর করেন সরোয়ার হোসেন ও তার স্ত্রী। মারধোরে সুমি বেগমের বাম হাতের হাড় ফেটে যায়। এ নিয়ে গত ২০ নভেম্বর রাজবাড়ী আমলী আদালতে আমি সরোয়ার হোসেন তার ছেলে মো বুলবুল হোসেন, বুলবুল হোসেনের স্ত্রী জোসনা বেগম, সরোয়ার হোসেনের স্ত্রী বুলুয়ারা বেগম, এরশাদুল হক শুভর স্ত্রী শিউলী সুলতানা নামে মামলা করেছি।’

তিনি আরও বলেন, ‘আনোয়ার হোসেন আমার বাড়িতে যাওয়ার সময় গতকাল বুধবার রাত ৯টায় বিনোদপুর এতিমখানা এলাকায় পৌঁছালে বুলবুল হোসেনের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে অভিযুক্ত বুলবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার