ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার আশুলিয়া এলাকায় ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলো- রানা সরকার (৩২), মো. রবিউল শেখ ওরফে রবি (২৪) ও মো. রাব্বি (২৩)।

মঙ্গলবার আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ একটি টিম।
র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জানা গেছে, গ্রেপ্তার রানা মূলত আশুলিয়া এলাকার কিশোর গ্যাং লিডার এবং তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এছাড়াও অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ভিকটিম তার ছোট দুই ভাইকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় থাকতেন। গত ২৭ মে রাতে ভিকটিমের প্রতিবেশী আকবর ভিকটিমের বাসায় তার পাওনা টাকা নেয়ার জন্য যান। একই সময় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আকবরের পিছনে পিছনে ভিকটিমের বাড়িতে যান। পরে তারা আকবরকে বেপরোয়াভাবে এলোপাথারি মারধর করতে থাকেন। ঘটনা দেখে ভিকটিম ও তার ছোট দুই ভাই বাহিরে বের হলে গ্রেপ্তার তিনজনসহ মামলার অন্য আসামিরা তাদের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়।

অবস্থা বেগতিক দেখে ভিকটিম তার দুই ভাইকে নিয়ে আবারও বাসার ভেতরে প্রবেশ করেন। তাৎক্ষনিক অভিযুক্তরাও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোর করে ভিকটিমের বাসায় ঢুকে। পরে ভিকটিমের ভাইদের উপর্যুপুরি মারধর করে রুমের মধ্যে আটকে রাখে। এরপর ভিকটিমের দুই ভাইয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে ভিকটিমকে তার শয়ন কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিম বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দরজায় তালা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় র‌্যাব-৪ লিখিত অভিযোগ পেয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার