বয়স ৩২ হলেও আবেদন করা যাবে সীমান্ত ব্যাংকে

news-image

চাকরি ডেস্ক : সীমান্ত ব্যাংক লিমিটেডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্যাশ বিভাগে লোকবল নিয়োগ দেবে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩২ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

পদের সংখ্যা: নির্ধারিত নয়
আবেদন যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। ব্রাঞ্চ ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট ও টেলারসংক্রান্ত কাজে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ দিন: আগ্রহী প্রার্থীরা ৮ অক্টোবরের মধ্য আবেদন করতে পারবেন। সীমান্ত ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আধাসামরিক বাহনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারণের ব্যাংকিং সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এটি বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার