বয়স ধরে রাখে যেসব খাবার

news-image

গবেষণা বলছে, মানুষ সব সময় তারুণ্য ধরে রাখতে চায়। এজন্য বিভিন্ন কৌশলও অবলম্বন করে। ব্যায়াম-রূপচর্চার পাশাপাশি খাদ্যাভাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কারণ এমন কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে ত্বকের লাবন্য ধরে রাখার পাশাপাশি জিনের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করবে যে তার প্রভাবে শরীরেরও বয়স কমবে চোখে পড়ার মতো। চলুন জেনে নেওয়া যাক তেমন কিছু খাবারের নাম।

জাম: এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা বয়স বাড়ার গতিকে আটকায় এবং শরীর এবং ত্বকের সৌন্দর্য বাড়তে সাহায্য করে।

আঙুর: রেজভারেটল নামে একটি যৌগ রয়েছে এই ফলটিতে, যা একাধারে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি- কোয়াগুলেন্ট। এই উপাদান দুটি হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে। ফলে শরীরও তাঙ্গা থাকে।

টমেটো: এতে লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ত্বকের লাবন্য ধরে রাখতে সহায়তা করে।

গ্রিন টি : এই চা পান করলে শরীরে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টের প্রবেশ ঘটে। যা ক্যান্সার, হার্ট ডিজিজ, এমনকি অ্যালঝাইমার রোগ প্রতিরোধে নানাভাবে সাহায্য করে থাকে।

দই : গবেষণায় দেখা গেছে, দই দেহের ভেতরে প্রোটিনের ঘাটতি দূর করার পাশাপাশি উপকারি ব্যাকটেরিয়ার মাত্রা বাড়তে সাহায্য করে। সেই সঙ্গে শরীরে রিবোফ্লাবিন, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন বি১২ এর মাত্রাও বাড়তে থাকে, যার প্রভাবে শরীরের বয়স কমে চোখে পড়ার মতো।

সবুজ শাক-সবজি : সবুজ শাক-সবজিতে ফাইটোনিউট্রিয়েন্ট নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সেলের ক্ষয় আটকে ত্বক এবং শরীরে বয়স ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

গাজর: এই সবজিতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ। যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া ত্বকের জন্যও গাজর অত্যন্ত উপকারী। ভিটামিন এ কোষ গঠনে সাহায্য করে তাই ত্বক সুন্দর রাখে। তাছাড়া বিভিন্ন ধরনের ক্যান্সার রোধেও সাহায্য করে গাজর।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার