বড়াইগ্রামে পাঠাগার উদ্বোধন

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এই পাঠাগারের উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. সাজেদুর রহমান খাঁন। পাঠাগার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির পাটোয়ারীর সভাপতিত্বে ও ইমান হোসেন খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার।

পরে ভবানীপুর কাচারীপাড়া নির্মানাধীন শাহী জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. সাজেদুর রহমান খাঁন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার