বড়দিন ঘিরে গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি ঘিরে রাজধানীর গির্জাগুলোতে ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। করোনা পরিস্থিতি বিবেচনায় ডিএমপির পক্ষ থেকে এ বছর শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদেরই গির্জায় প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, এবার নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী গির্জাগুলোতে থাকবে গোয়েন্দা পুলিশ। গির্জাসহ অনুষ্ঠানস্থলের আশপাশে ইভটিজিং প্রতিরোধে বিশেষ নজরদারিতে নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিম। এ ছাড়া বড়দিনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রতিটি গির্জায় ডিএমপির পক্ষ থেকে কিছু নির্দেশনা পাঠানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, এবার বড়দিনে গির্জাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আর্চওয়ে বসানো হয়েছে। সেখানে তল্লাশি করা হবে। তল্লাশির মধ্য দিয়েই গির্জায় ঢুকতে হবে। এ ছাড়া থাকবে সাইবার পেট্রোলিং। সেই সঙ্গে প্রতিটি গির্জায় পোশাকধারী ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা শাখা) এ কে এম হাফিজ আক্তার বলেন, গির্জা এলাকায় নিরাপত্তা জোরদারে ইতিমধ্যে আমাদের গোয়েন্দা শাখার সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেউ যাতে নাশকতার চেষ্টা করতে না পারে, সেজন্য ডিবি, সিটিটিসির সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেট্রোলিং বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার