ব্লু হোয়েল বিষয়ে বিটিআরসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ব্লু হোয়েল বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিটিআরসির চেয়ারম্যানকে এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা শুনেছি, ইন্টারনেটনির্ভর একটি গেমে আসক্তি হয়ে একজন আত্মহত্যা করেছে। এ ঘটনাটা আমরা শোনার সঙ্গে সঙ্গে বিটিআরসি চেয়ারম্যানকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

এ ছাড়া ‘জঙ্গি আস্তানা’য় অভিযান প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন বলেন, খাদিজা নামের এক নারী তাঁর তিন সন্তানকে নিয়ে আত্মসমর্পণ করেছেন।

খাদিজা রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজানের বোন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির সেন্ট্রাল রোডে একটি বাসা থেকে কিশোরী স্বর্ণার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর পর থেকেই তার পরিবারের সন্দেহ যে তাদের মেয়ে ‘ব্লু হোয়েল’ গেমসে আসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার