ব্রিটেন অস্ট্রেলিয়াকে ২০ বিলিয়ন পাউন্ডে ৯টি যুদ্ধ জাহাজ দেবে

news-image

ইতালি ও স্পেনকে দরপত্রে হারিয়ে ব্রিটেন ২০ বিলিয়ন পাউন্ডে ৯টি যুদ্ধ জাহাজ সরবরাহের চুক্তি করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। ব্রিটেনের নতুন ধরনের টু সিক্স সাবমেরিন হান্টারস পছন্দ করেছে অস্ট্রেলিয়ার নৌবাহিনী। গত এক দশকে এটি সবচেয়ে বড় নৌ প্রতিরক্ষা চুক্তি। আগামী ২০২০ নাগাদ এসব যুদ্ধ জাহাজ অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সঙ্গে যুক্ত হবে এবং তা ২০৫০ সাল নাগাদ কার্যকরভাবে চালু থাকবে। ফিনান্সিয়াল টাইমস

অস্ট্রেলিয়া সম্প্রতি নিজস্ব মুদ্রায় যে ২’শ বিলিয়ন ডলারের সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে তারই অংশ হিসেবে ব্রিটেন থেকে এসব যুদ্ধ জাহাজ কেনা হচ্ছে। অস্ট্রেলিয়ার স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক মিখায়েল শোয়েব্রিজ বলেন, ব্রিটেন থেকে এধরনের যুদ্ধ জাহাজ কেনার মধ্যে কিছুটা আবেগ ও কৌশলগত বিষয় রয়েছে ব্রেক্সিটকে ঘিরে। দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা বিরাজ করছে। এটি ভবিষ্যতে যাতে আরো শক্তিশালী হয় এজন্যেই ব্রিটেন থেকেই যুদ্ধজাহাজ কিনছে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ