ব্রিটেনে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদন দিয়েছেন। এক বছর ধরে এ বিষয়টি নিয়ে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন ব্রিটেনের পার্লামেন্ট সদস্যরা। এর ফলে এখন থেকে গর্ভবতী এমপিরা প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন।

ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাস করতে গত ১৫ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্ট ভোট অনুষ্ঠিত হয়। এই ইস্যুতে ভোট দিতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। সেদিন হুইল চেয়ারে করে ভোট দিতে যান তিনি। মূলত তার এই অপারেশন স্থগিতের সিদ্ধান্তে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এর আগে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়ে আলোচনার সময়ে তার ছেলেকে কোলে নেয়া একটি ছবি টুইট করে টিউলিপ লেখেন, রাফায়েলকে (ছেলের নাম) নিয়ে জরুরি একটা সিদ্ধান্ত দেখছি। মাত্র ছয়দিন বয়সে রাফায়েলের নাম হ্যানসার্ডে (ব্রিটিশ পার্লামেন্টে ব্যবহৃত কাগজপত্র) তুলে ধরায় এবং প্রক্সি ভোট চালু হওয়ায় আমি খুবই আনন্দিত। সূত্র : এএফপি, ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার