ব্রাহ্মণবাড়িয়া ভুল চিকিৎসায় নারী মৃত্যুর অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় বীনা সরকার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত কাল মঙ্গলবার সকালে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। 
রীনা সদর উপজেলার সেন্দা গ্রামের চতেন সরকারের মেয়ে ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকার দেবেন্দ্র চন্দ্র বিশ্বাসের স্ত্রী। বীনা তিন সন্তানের জননী।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নাকের পলিপাস (নাকের মাংস বৃদ্ধি) জনিত সমস্যার কারনে গত কয়েকদিন আগে সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ইমরান খানের কাছে আসেন বীনা। পরে বীনার নাকের অস্ত্রোপচার করতে হবে বলে পরিবারকে জানায় ইমরান। গত সোমবার সকাল সাড়ে সাতটায় অস্ত্রোপচার করাতে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় বীনাকে। গত কাল মঙ্গলবার সকাল ১০টায় বীনার নাকের অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটার (ওটি) নেওয়া হয়। সকালে সদর হাসপাতালে অস্ত্রোপচার করেন চিকিৎসক ইমরান খান। আধা ঘন্টা অস্ত্রোপচারের পর প্রায় সাড়ে ১০টায় ওটি থেকে বের করার সাথে সাথেই  বীনা মারা যায়। 
নিহতের স্বামী দেবেন্দ্র চন্দ্র বিশ্বাস ও ভাই পলাশ সরকার অভিযোগ করে বলেন, চিকিৎসক ইমরান খান তাদের সাথে দুর্ব্যবহার করেন। তারা আরও বলেন, ডা. ইমরানের অবহেলার কারনেই বীনা মারা গেছে। মৃত্যুর পর তাদেরকে মৃত্যুর ছাড়পত্র ছাড়াই হাসপাতাল থেকে বের করে দেন। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটা পর্যন্ত ওই রোগীর স্বজনের হাতে মৃত্যুর কোন ছাড়পত্র দেওয়া হয়নি। বীনার চিকিৎসার যাবতীয় কাগজপত্র ওটিতেই রেখে দেওয়া হয়েছে।
নিহতের স্বামী দেবেন্দ্র চন্দ্র সরকার বলেন, গরীব বলে কি আমাদের জীবনের কোন দাম নাই। ওই ডাক্তার অপারেশনের পরেই হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, আমরা বীনা সরকারের মৃত্যুর বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কেউ থানার লিখিত কোন অভিযোগ দায়ের করেনি।
জানতে চাইলে সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ইমরান খান বলেন, রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতাল ও থানা আছে। বিষয়টি নিয়ে আপনার মাতামাতি কেন। ওই রোগীর অস্ত্রোপচার আপনি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু বলব না। আপনার যা খুশি লিখে দিতে পারেন। 
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস সামস বলেন, বিষয়টি শুনেছি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার