ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ৪২ জন নেতাকর্মী কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী বিএনপির ডাকা হরতাল-অবরোধ ও বিক্ষোভ পালন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট ও বিভিন্ন বিস্ফোরকের ঘটনায় ১৩টি মামলায় ৪৬ নেতাকর্মীরা আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পন করে। পরে আদালত ৪২জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন বিজ্ঞ বিচারক।এর মধ্যে অসুস্থ ও বয়স্ক ৪ জনকে জামিন দেয়া হয় । 
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসার এর আদালতে নেতাকার্মীরা আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারন এ আদেশ দেন। কারাগারে পাটানো ৪২ নেতাকর্মিদের মধ্যে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদলের আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। অসুস্থ ও বয়স্ক হিসাবে যে ৪ জন নেতাকর্মী জামিন পেয়েছেন তারা হলেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ,বিএনপি নেতা মাইনুল ইসলাম, জামির হোসেন ও মিজানুর রহমান।
 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার