ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার প্যাকেট আঁতশ বাজিসহ পাচারকারী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ১৩৪ প্যাকেট আঁতশ বাজিসহ বাছির মিয়া (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ শনিবার সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফারুকী পার্কের সামনে থেকে এসব আঁতশ বাজিসহ তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি দল শহরের ফারুকী পার্কের সামনে থেকে আঁতশ বাজি ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় পিকআপ ভ্যান থেকে ৬ হাজার ১৩৪ প্যাকেট আঁতশ বাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা বাছির মিয়া নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেন্টে কর্নেল মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার