ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯১ বোতল হুইস্কি আটক

news-image

জেলার কসবা সীমান্ত এলাকা থেকে ৪৯১ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (১১ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে ভারত সীমান্তবর্তী কসবা উপজেলার আখর গ্রামের সড়কে অভিযান চালিয়ে এসব হুইস্কি আটক করা হয়।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম জানান, বিজিবির কসবা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল কমান্ডার নায়েক শ্রী পরিতোষ সীমান্তবর্তী ওই সড়কে চেকপোস্ট বসিয়ে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালাচ্ছিলেন। এসময় সেখানে লাইনে থাকা দু’টি  রিক্সার আরোহী ও চালক রিক্সা রেখে পালিয়ে যায়। পরে ওই দুই রিক্সায় তল্লাশি করে ৪৯১ বোতল বিদেশি হুইস্কি পাওয়া যায়।

উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য সাড়ে আট লাখ টাকা বলে জানান মো. নজরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার