ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি পুকুরে মৎস্যপোনা অবমুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার ৪টি পুকুরে ১৯৬ কেজি বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করলেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী এম.পি। সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মৎস্য অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের আওতায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে তিনি জেলা প্রশাসকের বাংলোর পুকুর (অবকাশ সংলগ্ন পুকুর), পুলিশ সুপারের বাংলোর পুকুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পুকুর এবং পিটিআই’র পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করেন।
মৎস্য পোনা অবমুক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জেলা যুবলীগ, জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৪টি পুকুরে অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী এম.পি ৪৯ হাজার টাকা মূল্যের রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার