ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপি অদ্বৈত মেলা শুরু

news-image

কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপি অদ্বৈত মেলা। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

তিতাস আবৃত্তি সংগঠনের উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুল হক, সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে রা.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, অদ্বৈত মল্লবর্মণের কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম ছিল ঋত্বিক ঘটরের ছবির ভীত। তিতাস একটি নদীন নাম বিশ্বমানের উপন্যাস, সেই উপন্যাসে মালুপাড়ার জেলেদের জীবনের চিত্র ফুঁটে ওঠেছে। অদ্বৈত মল্লবর্মণ ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমাদের তার অগ্রসর চিন্তাকে ধারণ করতে হবে। তিনি বলেন, আমাদের লোকজ সংস্কৃতিকে পশ্চাৎমুখী করে রাখলে হবে না সংস্কৃতিকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন মেলায় থাকছে লোক গানের আসন, কবি সম্মেলন ও কবিতা আবৃত্তি। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এ অদ্বৈত মেলা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার