ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে শিশু ও নারী বিষয়ে পিআইবি’র সংলাপ

B Baria Mapবিশেষ প্রতিনিধি : প্রেস ইষ্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে শুক্রবার সকাল সাড়ে নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে শিশু ও নারী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। সভাপ্রধান পিআইবি’র মহা-পরিচালক মোঃ শাহ্ আলমগীর এর সভাপতিত্ত্বে ও পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান এর সম্বনয়ে সংলাপ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ আলোচক ছিলেন রাবি’র গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, প্রবীন লেখক ও গবেষক মুহম্মদ মুসা ও সাংবাদিক মঞ্জুরুল আলম। প্রেসক্লাব সম্পাদক রিয়াজ উদ্দিন জামির সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, স্থানীয় পত্রিকার সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, সেলিম পারভেজ, ইব্রাহীম খাঁন সাদাত, ইত্তেফাক ও বিটিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, সংবাদ’র সাদেকুর রহমান, মাইটিভি’র কাউসার এমরান, নয়াদিগন্তের আল আমিন শাহীন, এটিএন বাংলার পীযুষ কান্তি আচার্য্য, মানবজমিন’র জাবেদ রহিম বিজন, আলোকিত বাংলাদেশের মোখলেসুর রহমান জীবন, আলোর বার্তার আকলিমা আক্তার শিউলি প্রমুখ। সংলাপে শিশু ও নারীদের নিয়ে সংবাদ প্রকাশের নানা দিক উঠে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার