ব্রাহ্মণবাড়িয়ায় যানজট নিরসন ও ভূয়া লাইসেন্স বাতিলের দাবীতে মানববন্ধন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সীমাহীন যানজট নিরসন ও ভূয়া রিকসার লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবীতে মানববন্ধন হয়েছে।  বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের
উপদেষ্টা সাজিদুল ইসলাম, আছমা বেগম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ মিয়সহ
রিকসা শ্রমিকরা। এ সময় বক্তারা বলেন, একটি মহল দুর্নীতির মাধ্যমে প্রকৃত রিকসা চালকদের বঞ্চিত করে স্বজনপ্রীতি দেখিয়ে ভূয়া লাইসেন্স প্রদান করেছে।
এতে অনেকই ব্যক্তিগতভাবে ও প্রতিষ্ঠান রিকসার মালিকানার চেয়ে ৪/৫ গুন বেশী লাইসেন্স পেয়েছে। সেগুলো তারা ১১শ টাকায় ক্রয় প্রকৃত চালকদের কাছে পাঁচ উপরে বিক্রী করছে। এছাড়াও বক্তারা বলেন, শহরের যানজট নিরসনে নতুন সড়ক নির্মাণ, বুয়েট প্রস্তাবিত উন্নত রিকসা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার