ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টা চাষে লাভবান হচ্ছেন কৃষক, তৈরি হচ্চে নতুন উদ্যোক্তা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বেশকয়েকটি উপজেলায় হচ্চে মালটার চাষ। এর মর্ধ্যে জেলার বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশী মাল্টার চাষ হচ্ছে। ২০১৫ সালে এর চাষ শুরু হলেও জেলায় এখন মাল্টার ছোট-বড়ো প্রায় আঠারশত অধিক  বাগান রয়েছে। চাষীরা বলছেন, মাল্টা চাষে অধিক লাভ ও নতুন উদ্যোক্তা তৈরি হওয়ায় কৃষক এ ফল চাষে ঝুঁকছেন। তাছাড়া ফলটি সারাবছর ফলন হওয়ায় এটি এখন কৃষকের খরচের তুলনায় লাভবান হচ্ছেন বেশি।
জেলা কৃষি অফিসের সূত্র জানায়, জেলার সবকটি উপজেলায় মাল্টার আবাদ হলেও বিজয়নগরে মাল্টা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু এই উপজেলায়ই এ বছর ৬৫ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। উপজেলার সিঙ্গারবিল, পাহাড়পুর ও বিষ্ণুপুরের তিনটি ইউনিয়নে বাগানের সংখ্যা সবচেয়ে বেশি। জেলায় ছোট-বড়ো প্রায় দুই হাজার বাগানে আবাদ হচ্ছে বারি-১, বাউ-৩ ও থাই বারোমাসী জাতের মাল্টার। মাল্টা বাগানের মালিক শাহীন মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। লাভজনক হওয়ায় দিন দিন বাগানের পরিধি বাড়ছে। পাশাপাশি অনেকেই নতুন বাগান তৈরিতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।
আরেক চাষী হাসান আলী বলেন,  নতুন নতুন বাগান তৈরির কারণে মাল্টার আবাদ ও উৎপাদন আরও বাড়ছে। সারাবছর ফলন হওয়ার কারণে এ চাষে লাভবান হচ্ছেন কৃষক।
জেলা কৃষি বিভাগ  জানান, মাল্টার আবাদকে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। চলতি মৌসুমে প্রায় ২৭ কোটি টাকার মাল্টা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। চলতি বছর  প্রায় ১৪১ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ছয় হেক্টর বেশি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান