ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগের সম্মেলণ অনুষ্ঠিত, একাংশের প্রতিবাদ ও মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৯ বছর পর উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাফিয়া খাতুন। মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন রোখসানা, কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদা খাতুন পারুল প্রমূখ। সম্মেলণে জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এ সম্মেলণ অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামীলীগের একাংশ। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খান নিশাত, যুগ্ম সাধারন সম্পাদক শামীমা মুজিব, জেলা আওয়ামীলীগ নেত্রী রুনাক সুলতানা পারভীন, উমা পাল, নিলুফা বেগম, শহর মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাজমুন্নাহার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারন সম্পাদক মাহমুদা বেগম, বিজয়নগর মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা টুনি প্রমূখ। এসময় জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার