ব্রাহ্মণবাড়িয়ায় মহসিন হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহসিন সরকার হত্যাকাণ্ডের প্রধান আসামি আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বলেন, মহসিন হত্যার প্রধান আসামী আরিফকে ঢাকার যাএাবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অন্য  বিষয় গুলো তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ২ মে ইফতারের পর মহসিন সরকার মোটরসাইকেলযোগে পৌরশহর থেকে গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে খলাপাড়া কবরস্থান এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে থাকা মহসিন সরকারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আরিফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরবর্তীতে
এ ঘটনায় মহসিন সরকারের বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে আরিফ মিয়াকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান