ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নীচতলায় আগুন , অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি পাচঁতলা ভবনের নীচতলায় আগুন লেগে জুবায়ের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার  বাজার এলাকার আলাই মোল্লা ভবনের নিচতলায় আগুনের ঘটনায়  মকবুল হোসেন,  তার স্ত্রী ও ছেলে  অগ্নিদগ্ধ হয়। এসময় তাদের  উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা শিশু মকবুল হোসেনের ছোট ছেলে বলে স্হানীয়রা জানান।
ফায়ার সার্ভিস ও স্হানীয় সূএে জানা যায়, রাত আনুমানিক ১০ টার পর বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় বিকট শব্দ হয় এবং  বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হতে থাকে। পরবর্তীতে  আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন বাসার চারপাশে ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিসের দুটি টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে ঘণ্টাব্যাপী  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথ চেষ্টায় বাসা থেকে অগ্নিদগ্ধ  জুবায়ের এর মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান বলেন,  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান বলেন, পাচঁতলা ভবনের নিচতলায় আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে  পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার