ব্রাহ্মণবাড়িয়ায় বখাটের ছুরিকাঘাতে যুবককে হত্যা, ঘাতক আটক

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে লাউর ফতেহপুরে বখাটের ছুরিকাঘাতে রাফি নামের এক যুবক হত্যার ঘটনায় মো. প্রদীপ হাসান নামে এক ঘাতককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার লাপাং গ্রাম থেকে আটক করে পুলিশ।
এর আগে সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বখাটে যুবকের ছুরিকাঘাতে রাফির নামে এক যুবক নিহত হয়েছে।
নবীনগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আমিনুর রশিদ বলেন, রাফির হত্যার ঘটনার ঘাতক প্রদীপকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, উপজেলার আহাম্মদপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে প্রদীপ (২০) একটি মেয়েকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে মীমাংসার জন্য রাফি ভূঁইয়াসহ কয়েকজন তাকে আহাম্মদপুর বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে আসে। এনিয়ে তাদের মর্ধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে  প্রদীপ কাছে ছুরি দেখতে পায় রাফিসহ অন্যরা। পরিস্হিতি বুঝে প্রদীপ তাদের কাছ থেকে দৌড় দিলে রাফি তার সামনে দাড়ায়।
তখন সে তার কাছে থাকা ছুরি দিয়ে রাফির বুকে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন রাফিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান