ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে আহত ২০

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) এই ঘটনায় উভয়পক্ষের আহতরা হলেন, হক মিয়া (৩৯), ফুল মিয়া (৩০), জমিলা (৩০), মিন্টু মিয়া (২৬), জুরু মিয়া (২৬), দুলাল (৩০), জামেলা (৫০), মাইনুল (২০), আলমগীর (২০), জজ মিয়া (৫০), আঙ্গুর মিয়া (২০), সোহরাব (৫৫), সিয়াম (৮), রিমা (২৫), মনির (৩২), জুয়েল (৪০), রাজিউর রহমান (৫৫), সূচনা (৩৯), আবুল সালাম (৪৫) প্রমুখ।তারা জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন
আহত ও স্হানীয়রা জানান, জয়ধরকান্দি গ্রামে আল আমিন ও বোরহানের দুটি পক্ষ আছে। এর মধ্যে আল আমিন প্রবাসে আছেন। প্রবাসে যাওয়ার আগে বোরহানকে বিদেশ নেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন আল আমিন। সকালে বোরহান তার টাকা ফেরত চান আল আমিনের বাবার কাছে। এনিয়ে বাকবিতণ্ডা থেকে দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত  গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনেন।  এসময় কয়েকজন ঘটনাস্হল থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগের ভিওিতে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান