ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কয়েক দফায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শরীফপুর ও মিন্দালীপাড়ার লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মিন্দালীপাড়ার ইয়াকুব মিয়া মাদকাসক্ত হয়ে শরীফপুর গ্রামের ফজু মিয়ার দোকানে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। এনিয়ে রাতেই দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনার জের ধরে বুধবার সকাল ১০টা থেকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফা দফায় চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে  জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার