ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ আটক দুই মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার দিনগত রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা।
আটককৃতরা হলেন- ভাদুঘর ভূঁইয়া পাড়ার মৃত ফজলুল হকের ছেলে মো. সোহাগ (৪০) ও একই এলাকার দেওয়ান পাড়ার আব্দুর রহিম মিয়ার ছেলে মো. ইমরান (২৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , মাদক ব্যবসায়ী সোহাগ ও ইমরানের বাড়ি থেকে ৫০ পিস করে ১০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না জানান, সোহাগকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ইমরানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুজনেরই আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার