ব্রাহ্মণবাড়িয়ায় তৃষ্ণা মেটাতো ব্যাপক ডাবের চাহিদা, জমজমাট ব্যবসা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায়ও জমজমাট প্রাকৃতিক বিশুদ্ধ এই পানীয় ডাবের ব্যবসার। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে ডাবের চাহিদা এখন সবএ। । চাহিদার সঙ্গে সঙ্গে ডাব ব্যবসার পরিধিও বাড়ছে। এতে কর্মসংস্থান হচ্ছে অনেকের। চিকিৎসকরাও গ্রীষ্মের এই তাপদাহের সময়টাতে শরীরের পানিশূণ্যতা ও লবনের ঘাটতি পূরণে ডাবের পানি পান করার পরামর্শ দিচ্ছেন।
সরেজমিনে ঘুরে ও কথা বলে জানা যায়, জেলায় প্রতিদিন গড়ে আড়াই থেকে ৩ হাজার পিস ডাবের চাহিদা রয়েছে। শুধুমাত্র জেলা শহরেই বিক্রি হয় অন্তত ২ হাজার পিস ডাব। আকার ভেদে প্রতি পিস ডাব খুচরা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা ধরে। কিন্তু চাহিদার তুলনায় বাজারে ডাবের যোগান কম থাকায় দাম কিছুটা বেশি। জেলায় ডাব ব্যবসায়ী আছেন প্রায় ৮০/১০০ জন। এর মধ্যে জেলা শহরে ব্যবসায়ীর সংখ্যা ২৫-৩০ জন। সবগুলো দোকানই ফুটপাতে বসে। কেউ কেউ আবার ঘুরে ঘুরে ভ্যানগাড়িতে করে ডাব বিক্রি করেন। এখনকার বেশীর ভাগ ডাব আসে নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট ও ভোলা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে। সবচেয়ে বেশি ডাব আসে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে।
জেলা পরিষদ মার্কেট সংগল্ন ডাব ব্যবসায়ী কুদ্দুস মিয়া বলেন, এই ব্যবসার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তেমনি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে অনেকের। চাহিদার তুলনায় মাঝে মাঝে ঘাটতি থাকায় ডাবের দাম নিয়ে অসন্তোষ হয় অনেক ক্রেতা।
ভ্যানগাড়িতে ডাব বিক্রেতা মুকুল মিয়াসহ আরো কয়েকজন বলেন, আগে ডাবের আমদানী ছিল পর্যাপ্ত। তখন আমরা ৪০/৫০ টাকায় সব সাইজের ডাব বিক্রি করতাম।এখন আর আশ পাশ ডাব আসেনা। এখন ৭০-৮০ টাকায় ডাব কিনে খাচ্ছেন ক্রেতারা।
ডাব ক্রেতা রোগীর স্বজন মিনু বেগম বলেন,ডাবের যে দাম তা কেনার সক্ষমতা সবার নেই। বিশেষ করে আমাদের মত দরিদ্র মানুষের জন্য ৯০/১০০ টাকা দিয়ে ডাব কিনে খাওয়া দুরূহ ব্যাপার।
ডাবের গুণাগুণ সম্পর্কে চিকিৎসকরা বলছেন, ডাবের পানিতে প্রচুর পরিমাণ খনিজ লবন থাকে। গরমের সময় শরীরের ঘাম ঝরার ফলে শরীরে যে লবনের ঘাটতি এবং পানিশূণ্যতা তৈরি হয়- সেটি পূরণ করে ডাবের পানি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান