ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় আহত ১০

news-image

বিশেষ প্রতিনিধি : সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। এসময় ফলের আড়তের ব্যাপক ভাংচুর ও নগদ টাকা লুট করে হামলাকারীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় ডাঃ ফরিদুল হুদা মার্কেটের ফলের আড়ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন কয়েক দিন পূর্বে বিরাসার গ্রামের সৈয়দ আলী মিয়ার গোষ্ঠীর মৌসুমী ব্যবসায়ী মাসুমের নিকট বাকীতে ফল বিক্রি করে। সকাল সাড়ে ১০টার দিকে মাসুম দোকানে আসলে পাওনা টাকা চায়। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মাসুম এবং ওই গোষ্ঠীর হান্নানের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ফলের আড়তে হামলা চালায়। এ ঘটনায় আতংকে ওই মার্কেটের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আধা ঘন্টাব্যাপী সন্ত্রাসীদের হামলায় আড়তের মালিক, কর্মচারীসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে দেলোয়ার হোসেন (২০), মোঃ হাসান (২৮), হোসেন মিয়া (৩৫), মোঃ রফিক (৪০)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীরা আড়তের মালামাল ও ক্যাশ বাক্স ভাংচুর চালিয়ে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার