ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের নেতা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় শাখাওয়াত হোসেন (৪০) নামে জেলা জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল চারটার দিকে জেলা শহরের কাজীপাড়া এলাকার আইডিয়াল হাই একাডেমী স্কুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
শাখাওয়াত কসবা উপজেলার মাইজখার এলাকার মৃত কানু ভূইয়ার ছেলে।। তিনি আইডিয়াল হাই একাডেমীর সহকারি শিক্ষক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের রোকম। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার শহর উপপরিদর্শক (টিএসআই) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শাখাওয়াতের নামে সদর থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। পরে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই বিদ্যালয়ে তাঁর অবস্থান জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার