ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সময় আর চাহিদার সাথে পাল্লা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে পারিবারিক পুষ্টি বাগান। নানা জাতের শাক-সবজি আর বিভিন্ন ফলমূল চারা দিয়ে বসতবাড়ির আঙিনার পাশাপাশি অনাবাদি ও পতিত জমিতেও এই বাগান গড়ে তোলা হচ্ছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। বাড়ির আঙিনার খালি জায়গা লাউ, শিম, বরবটি ,পুঁইশাক, লালশাক, পেপে গাছসহ বিভিন্ন প্রকার ফল গাছ শোভা পাচ্ছে।পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে  এই ‘পারিবারিক পুষ্টি বাগান’ থেকে।
কৃষি সম্প্রসারণ অফিস ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় ৩৪ টি প্রদর্শনী স্থাপনে মাধ্যমে কার্যক্রম শুরু করেছিল।বর্তমানে পর্যায়ক্রমে উপজেলার ৫টি ইউনিয়নে ৫ শত পুষ্টি বাগান স্থাপনের জন্য কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উদ্দেশ্য হচ্ছে অনাবাদি, পতিত ও বসতবাড়ির অব্যবহৃত জমি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। এতে একদিকে পারিবারিক পুুষ্টির চাহিদা পূরণ হবে,অন্যদিকে  জাতীয় ফসলেরও উৎপাদন হবে। বসতবাড়ির আঙ্গিনাসহ প্রতি ইঞ্চি কৃষি জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, সেই সঙ্গে সারাবছর সবজি ও ফলের চাহিদা মেটাতে শুরু হয়েছে ‘পারিবারিক পুষ্টি বাগান’ স্থাপনের কার্যক্রম।যেসব পরিবারের এক থেকে দেড় শতাংশ পরিমাণ পতিত জমি আছে, তারা এই সুবিধা পাবে। বীজ, সার ও বেড়া দেওয়ার জন্য উন্নত মানের নেটের ব্যবস্থাসহ সাইনবোর্ড টাঙানোর কাজ করে দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মধ্যে আগ্রহীদের প্রশিক্ষণসহ সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। চাষিরা সুফলও পাচ্ছেন।
কৃষক ইদ্রিস মিয়া জানান, কৃষি অফিসের সহযোগিতায় আমার বাড়ির আঙ্গিনায় সবজি বাগান করেছি তা থেকে পারিবারিক সবজির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় হচ্ছে।এতে করে পারিবারিক সচ্ছলতাও ফিরে এসেছে পারিবারিক সবজি বাগানের কল্যাণে।
আরেক কৃষক সামসু মিয়া বলেন, বাগানে উৎপাদিত নানা রকমের বিষমুক্ত সবজি নিজেদের প্রয়োজন মিটিয়ে বাজারজাত করে বাড়তি অর্থ আয় সম্ভব হচ্ছে। পরিচর্যা ও পরামর্শের বিষয়ে সার্বক্ষণিক কাজ করছে কৃষি কর্মকর্তারা।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম  জানান, প্রস্তাবিত খামারের মডেল এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন কৃষক সব সময়ই খামার থেকে কিছু না কিছু পাবেনই। কখনো সবজি থাকবে, আবার কখনো থাকবে ফল। এজন্য উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।  কৃষকরা বেশ সুফল পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার