ব্রাহ্মণবাড়িয়ায়  চিকিৎসাধীন ছিল শিশু, নিখোঁজের ১১মাস পর  হস্তান্তর 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শিশুটি। পরে পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কতৃপক্ষ অজ্ঞাত এ শিশুটিকে দিয়েছেন চিকিৎসা। অবশেষে ১১ মাস পর মিলেছে শিশুটির নাম পরিচয়ও।
সোমবার দুপুরে চিকিৎসাধীন থাকা শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ওয়াহিদুজ্জামান তাকেমায়ের কোলে ফিরিয়ে দেন।  তার নাম শরীফ মিয়া। সে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির ধনরাজপুর গ্রামের রশিদ মিয়া ও চানবানুর সন্তান।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ জানুয়ারি জেলার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপর ২৫ দিন শিশুটি কোমায় ছিল। তারপর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে সে। গত এক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল সে। সেসময় নিজ দায়িত্বে শিশুটির সার্বিক দেখাশোনা ও পরিচর্যা করেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল মিয়া।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান