ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদককে কুপিয়েছে সন্ত্রাসীরা

imagesনিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার সকালে  ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির ঘটনায় বাধা দেওয়ায় অজিদ দাস (৪৫) নামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সন্ত্রাসীরা দিন-দুপুরে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় শহরের ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকপাড়ার বাসিন্দা অজিদ মেড্ডা এলাকার মাছ বাজারের ভেতরে রমজান চা স্টলের ভেতের বসে ছিলেন। এসময় শহরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী পূর্ব মেড্ডা এলাকার উজ্জল মিয়া (৩২) সহ আরও দুইজন মিলে প্রকাশ্যে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং অজিদ দাসকে চায়ের দোকানের ভেতরে ফেলে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা তার মাথা, কাঁধ, কপাল, বাম চোখের উপরের জায়গা, দুই হাত, বাম হাতের আঙ্গুল ও দুই পায়ে চাইনিজ কোড়াল ও চাপাতি দিয়ে ২৫টি স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পূর্ব পাইকপাড়া ও মেড্ডা এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে উঠে সাথে সাথেই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে একটি মিছিল বের করে। পরে প্রেসক্লাবের সামনে জেলা উদিচী শিল্পি গোষ্টীর যুগ্ম সাধারণ সম্পাদক নিতীশ রঞ্জন রায়ের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ হয়। ৪র নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মিজানুর রহমান বলেন, কোন মানুষকে এভাবে কোপাতে আগে কখনও দেখিনি। সন্ত্রাসী উজ্জলের চাঁদাবাজির ঘটনায় এলাকার লোকজন প্রায় অজিদের কাছে আসতো। এলাকার লোকজনের এসব সমস্যায় অজিত এগিয়ে আসতো বলেই সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে। পূর্ব পাইকপাড়া, মেড্ডা ও মেড্ডা এলাকার একাধিক বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, উজ্জল এলাকায় নিয়মিত চাঁদাবাজি করে। তাকে চাঁদা না দিয়ে কেউ এলাকায় কোন ভবন নির্মাণ, ব্যবসা বা বসবাস করতে পারে না। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি তদন্ত কামাল পাশা জানান, উজ্জলের নামে থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসীর মামলা রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তাছাড়া উজ্জলকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত দুই মাস আগেও তাকে গ্রেপ্তার করে চারটি মামলা চালান দেওয়া হয়েছে। কয়েকদিন হল সে ছাড়া পেয়ে বের হয়ে এসেছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার