ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে লক্ষ্য করে গুলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় তার সহকর্মী জুয়েল (২৭) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ১টার দিকে শহরের কাজীপাড়ায় হক ভবনের গেটের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান  বলেন, রাত ১টার দিকে নিজের বাসার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মাহমুদুল হক। এ সময় পশ্চিম পাশের গলি থেকে কয়েক জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সঙ্গে থাকা সহকর্মী জুয়েলের হাতে লাগে। এতে জুয়েল গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহমুদুল হক বলেন, কাজীপাড়ার একটি রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্য গুলি চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার পর মাহমুদুল হক ভূঁইয়া ফোন করে আমাকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার