ব্রাহ্মণবাড়িয়ায় আগাম টমেটো চাষ করে আশার আলো দেখছেন কৃষকরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শীতকালীন আগাম টমেটো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।  বাজারদর ভাল হওয়ায়  টমেটো বাজারে তুলতে জমিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলার চাষিরা।
সরেজমিনে দেখা গেছে, শীতকালীন সবজি লাউ, কুমরা, সীম, করলা, শশা চাষের পাশাপাশি  আগাম টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এখানকার চাষিরা।
উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাস ধরনের টমোটো  চারা জমিতে লাগিয়েছেন চাষিরা । বিশেষ প্রদ্ধতিতে কৃষকরা টমোটো ফলানোর নানা রকম কৌশলে অবলম্বন করছেন। বাঁশের  লম্বা সাঁড়িবদ্ধ মাঁচায় টমোটো গাছ গুলোকে দাঁড় করিয়েছেন। গাছে প্রতি পাতা ফাঁকে  ঝাঁকে ঝাঁকে ঝুলছে টমোটো। জেলা সদরের সুলতানপুর, আখাউড়া মনিয়ন্দ, নবীনগর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে এ টমোটো চাষের দৃশ্য চোখে পড়ছে।
টমেটো চাষি ইদ্রিস মিয়া বলেন, শীতকালীন আগাম টমোটো চাষ করে আমরা লাভের মুখ দেখছি। বর্তমানে বাজারদর ভালো, বাগান থেকে প্রাইকাররা প্রতিমণ টমোটো চার হাজার টাকা দরে কিনে নিচ্ছেন। চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখানকার সবজি চালান হয়ে থাকে।
নাসিরনগরের আরেক চাষি বকুল মিয়া জানান,  ৮ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এলাকার কয়েক হাজার চাষি এ বছর ব্যাপক ভাবে জমিতে আগাম উচ্চফলনশীল জাতের টমেটো আবাদ করেছেন। এসব জমিতে উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাসসহ নানা জাতের টমেটোর চারা লাগিয়েছেন তারা। অবহাওয়া ভালো থাকায় ভালো ফসলের মুখ দেখছেন। এসব টমেটোর ভালো বাজার দর পাওয়া যাবে বলে আশা করছি।
 জেলা কৃষি অফিস জানান, কৃষিকাজে এখানকার চাষিরা বেশ তৎপর। বিশেষ করে সবজি চাষে চাষিরা বেশ সাফল্য এনেছেন। আগাম টমেটো চাষের প্রতি দিনদিন চাষিরা ঝুঁকছেন। স্থানীয় কৃষি অফিস থেকে চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ দেওয়া হয়। পাশাপাশি টমেটো চাষের জন্য সবধরণের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার