ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কেেক্ষ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। সভায় পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, বিজিবি’র সিইও  লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এএসসি, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, চেম্বার অব কমার্স এর সভাপতি আজিজুল হকসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধগন উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে পন্য মূল্যের উর্দ্ধগতি রোধ, নারী ও শিশু নির্যাতন দমনসহ বিভিন্ন সড়ক সংস্কারের বিষয়ে উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়াও জেলার নিরাপত্তা বিধানে কার্যকরী সকল ব্যবস্থাই গ্রহন করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার