ব্রাহ্মণবাড়িয়ায় আঃলীগের হরতালবিরোধী মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে ও সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিলটি বের হয়।
মিছিলটি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। মিছিলে কলেজ ছাত্রলীগ ছাড়াও জেলা ছাত্রলীগ, পৌর ও শহর ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিটু, তানভীর আখতার, দেলোয়ার হোসেন জুম্মান প্রমুখ।
সমাবেশে বক্তারা জামায়াত নেতা মোজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন, জামায়াত সারাদেশে অবৈধভাবে হরতাল ডেকেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতকে অবৈধ হরতাল করতে দেয়া হবেনা

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার