ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাসের রাইজার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ছয় জনকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানাও করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই শহরের শিমরাইলকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আটটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাসের আটটি রাইজার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামকে ১ হাজার, আনোয়ারা বেগমকে ১ হাজার, হাবিবুর রহমানকে ৫শ, মো. আবদুল্লাহকে ২ হাজার, পলি বেগমকে ৩ হাজার এবং হোছনা বেগমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার প্রতিরোধে গ্রাহকদের আরো সচেতন হওয়া পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, ভ্রাম্যামাণ আদালতের অবৈধ গ্যাস সংযোগ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার