ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে দোকানসহ ৯টি ঘর ভষ্মীভূত, আড়াই কোটি টাকার ক্ষতি

b_bariea_bg_607634749ফরহাদুল ইসলাম পারভেজ : শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান, ৪ গুদামঘর পুড়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, সকাল ৯টার দিকে শহরের ছাতিপট্টি সড়কের জনপ্রিয় ফার্মেসীতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী নিউ জনসেবা ফার্মেসী, কেপি ড্রাগ হাউজ, পদমিতা সু ষ্টোর, জয় মেডিকেল হলে আগুন লেগে যায়। পরে আগুন দোতলার ২টি গুদামঘর ও পিছনের আরো ২টি গুদাম ঘরে রক্ষিত সমস্ত মালামাল ভষ্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ২টি ইউনিট, আখাউড়ার ১টি ইউনিট ও আশুগঞ্জের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। শনিবার ছিল সাপ্তাহিক বন্ধের দিন। আগুন প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার