ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই

b_bariea_bg_607634749ব্রাহ্মণবাড়িয়া শহরের ছাতিপট্টি এলাকার একটি মার্কেটে  আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুজিবর রহমান চৌধুরী জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ ও আখাউড়া  থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে তিনটি ফামের্সি ও একটি জুতার দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।

এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ব্যবসায়ীরা জানান, শনিবার এই মার্কেট বন্ধ থাকে। এজন্য আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি স্থানীয় লোকজন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার