ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির অভিষেক ও বাষির্ক আনন্দ ভ্রমণ সম্পন্ন

news-image
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর : ব‍্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির অভিষেক ও বার্ষিক আনন্দ উৎসব। আজ শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সমিতির সকল সদস্যদের নিয়ে এ অভিষেক ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
অভিষেক ও আনন্দ উৎসবে সমিতির সভাপতি এডভোকেট মোঃ আবিদ উল্লাহ ,সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা: মেজবাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট আলী  আজম চৌধুরী, শেখ হুমায়ুন কবীর, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন,সহ সন্পাদক স্বপন কুমার দেবনাথ,এডভোকেট মোশারফ  হোসেন, সাংগঠনিক সম্পাদক   এডভোকেট ইমদাদুল হক হাদী,উত্তম সূত্রধর,অর্থ সম্পাদক নুরুল ইসলাম মচু,দপ্তর সম্পাদক  এডভোকেট মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক  আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  একেএম আহসানুল হক, আপ‍্যায়ন সম্পাদক মাহমুদুল হক, ক্রীড়া সম্পাদক এডভোকেট মিজানুল হক, সাংস্কৃতিক সম্পাদক   রহমত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক,অডিট বিষয়ক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ, সুজিত রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার  সকাল থেকে শুরু হওয়া এ অভিষেক ও  আনন্দ ভ্রমনে যোগ দেন সমিতির সদস্যরা। বছরের একটি দিন সদস‍্যরা নিজেদের মতো করে আনন্দ করেন এমিউজম্যান্ট এই পার্কে। সকালে পার্কে প্রবেশ করে যে যার মতো করে আনন্দ করেন। পরে মল্লিকায় সমিতির সভাপতি এডভোকেট মোঃ আবিদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন সমিতির নেতৃবৃন্দ।  অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে সমিতির ২০জন সদস্যকে পুরস্কৃত করা হয়।  দুপুরে লাঞ্চের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশনের সময় সমিতির সদস্যরা নেচে-গেয়ে উৎসব করেছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান