ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক রেজাউল করিম আর নেই

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া……. রাজিউন)। বুধবার পৌনে সাতটার দিকে হৃদরোগ রোধের ক্রিয়া বন্ধ হয়ে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
রেজাউল করিম জেলা শহরের কাজীপাড়া গ্রামের বাসিন্দা ও  ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাপ্তাহিক তিতাস ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে মাজহারুল করিম অভি অনলাইন পোর্টাল নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
বৃহস্পতিবার বাদ যোহর  ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের মৌলভীহাটির কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান