ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার প্রত্যন্ত চাতলপাড়ের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শত শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর হোসেন।

এতে স্থানীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী ফোরামের প্রচার সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত এই গ্রামীন জনপদের শীতার্তদের কষ্ট লাঘবে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম যেভাবে এগিয়ে এসেছে তা অনুকরণীয়।

তারা সমাজের বিত্তবানরা সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ প্রায় ৫ শত শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী