ব্রাহ্মণবাড়িয়ার ওসি ও এএসআই’র বিরুদ্ধে মামলা

MinKMআমিরজাদা চৌধুরী :  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ও এক এএসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অন্য একটি মামলার আলামত থাকা মোবাইল ফোন রেখে দেওয়ার অভিযোগে আইনজীবী সহকারি বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান সিদ্দিকীর আদালতে আইনজীবী সহকারি মো. রাশেদ মিয়া এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি বিচার বিভাগীয় তদন্ত করে আগামী ১১ মার্চের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী তারিকুল ইসলাম মৃধা নোমান জানান, গত ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ডেকে এনে বাদীর কাছ থেকে একটি মোবাইল ফোন সেট রেখে দেন ওসি ও এএসআই। ওই মোবাইল ফোনের মধ্যে বাদীর দায়ের করা আখাউড়া থানা পুলিশের বিরুদ্ধে হওয়া আরেকটি মামলার আলামত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার মুন্সেফপাড়ার মো. রাশেদ মিয়া অভিযোগ করেন, তিনি গত ২৫ নভেম্বর বন্ধু দুলাল মিয়ার শশুড় বাড়ি আখাউড়ায় বেড়াতে যান। ফেরার পথে আখাউড়া থানা পুলিশ তাদেরকে আটক করে ৯০ হাজার টাকা দাবি করে। এ সময় নগদ ২৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন সেট দিয়ে তারা ছাড়া পান। পরে কনস্টেবল নাজমুল বিকাশের মাধ্যমে এক হাজার টাকা ফেরত দেন ও ম্যাসেজের মাধ্যমে ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন। এ ঘটনায় তিনি এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল নাজমুলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এর পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য নানা চাপ প্রয়োগ করা হচ্ছিল।
অবশ্য ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমাকে ঘুষ দেওয়ার জন্য ওই ব্যক্তি থানায় টাকা নিয়ে এসেছিল। এ সময় সে মোবাইল ফোনে রেকর্ডও করতে থাকে। তখন তাকে আটকের চেষ্টা করা হলে মোবাইল ফোনে ফেলে রেখে পালিয়ে যায়’।

 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার