ব্রাহ্মণবা‌ড়িয়া ২ আস‌নের আঃ লী‌গের মনোনয়ন ফরম জমা দি‌লেন শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান সাজু

news-image

ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আসন্ন উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু শুক্রবার বিকালে বিপুল সংখ্যক নেতা কর্মীকে সাথে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রীম কো‌র্টের সি‌নিয়র আইনজী‌বি শাহ মঞ্জুরুল হক, ঢাকাস্থ আশুগঞ্জ উপ‌জেলা ব্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি কামরুল হাসান মোবারক, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লী‌গের যুগ্ম আহবায়ক মোঃ দিদার আলম, প্র‌ফেসর সা‌জিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ আওয়াল হো‌সেন, মে‌হেরু‌ন্নেছা, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোক‌সেদুর রহমান, নাস‌রিন সুলতানা, আকলিমা জাহান, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ তে‌লোয়াত হো‌সেন খান প্রমুখ স্বা‌শিপ নেতৃবৃন্দ।

মনোনয়ন পত্র জমা করার পূর্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের মিছিল নিয়ে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে উপস্থিত হন অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত ৪০ বছর দল ও দেশের জন্য আমার অবদানের স্বীকৃতি এবং ১৯৭৫ এর পর থেকে আওয়ামী লীগের হাত ছাড়া এই আসনটি উদ্ধারে এলাকাবাসীর দাবী ও আবেগের কথা বিবেচনা করে শিক্ষক সমা‌জের প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে উক্ত উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড তথা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এবং দলীয় ম‌নোনয়ন পে‌লে জনগণের বিপুল ভোটে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার